• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

ফুলবাড়ীতে জুটমিলের শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা

ফুলবাড়ী (দিনাজপুর), ২ মার্চ: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মেহেদী হাসান মুরাদ (১৬) নামের এক শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার স্থানীয় আলাদীপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় একটি ভুট্টা খেতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ভাটাপাড়া গ্রামের ভ্যান চালক হামিদুল ইসলামের ছোট ছেলে মেহেদী হাসান মুরাদ (১৬)। সে মির্জা গ্রুপ অব কম্পানীর জুটমিলের একজন শ্রমিক ছিলেন।
মেহেদী হাসান মুরাদ প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে রাতের ডিউটি শেষে তার মাসিক বেতনের পাওনা টাকা নিয়ে বাড়ী ফিরছিলেন। এর পর স্থানীয় আলাদীপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় কে বা কাহারা তার মুখে মাটি গুজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে একটি ভুট্টা খেতে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন ভুট্টা খেতে তার লাশ দেখতে পেয়ে থানায় জানালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মেহেদী হাসান মুরাদ এর বড়ভাই রকুনুজ্জামান বলেন কে বা কাহারা তাকে হত্যা করেছে। অপরাধিদের খুজে বের করে শাস্তি প্রদানের দাবী জানান।
মির্জা গ্রুপ অব কম্পানীর জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম বলেন, মেহেদী অনেকদিন থেকে এখানে কাজ করে। সে প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টা থেকে সকাল ৬টায় পর্যন্ত মিলে কাজ শেষে শুক্রবার সকাল সাড়ে ৬টায় তার বেতনের টাকা নিয়ে ফ্যাক্টরী থেকে চলে যায়। এরপর সকাল ১০টায় এলাকাবাসী সুত্রে তার লাশ পাওয়া গেছে এমন খবর শুনতে পান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ও অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব বলেন, মেহেদী হাসান মুরাদ এর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখে মাটি গুজেদিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটি একটি হত্যাকান্ড। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ