• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |

জয়পুরহাটের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি

জয়পুরহাট, ০২ মার্চ: জয়পুরহাট শহরের অর্ধশতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহি কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উর্দযাপন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা স্ব-স্ব কর্মে সু-প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীরা বর্নাঢ্য আয়োজনে এই উৎসব পালন করেন।

এই উপলক্ষে শুক্রবার দুপুরে কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয় থেকে এক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী,অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।

পরে ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোক্কামেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানা, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, স্বনামধন্য টেলিভিশন নাট্য নির্মাতা মাসুদ সেজান, দেশ বরেন্য টেলিভিশন কৌতুক অভিনেতা ডা. এজাজ ।

পরে এক সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন চলচ্চিত্র, টেলিভিশন ও স্থানীয় শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ