• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

আবারো সমালোচনায় রাধিকা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্যাডম্যান’। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সাফল্য লাভ করেছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুটা ভালোই হয়েছিলো এই নায়িকার। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

হিন্দি, ইংরেজি ও তামিল ভাষার বেশ কিছু সিনেমার কাজ হাতে রয়েছে রাধিকার। কয়েকটি সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজও চলছে। কয়েকটির শুটিং এখনো বাকি রয়েছে। এসব কাজে মন দেয়ার আগে কয়েকদিন নিজের মতো করে কাটাতে বন্ধুদের সঙ্গে গোয়া সমুদ্র সৈকতে গিয়েছিলেন রাধিকা। সবই ঠিক ছিল কিন্তু অবসর যাপনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিপাকে পড়েছেন তিনি। ছবিতে দেখা যায়, সূর্যাস্তের সময় নীল-সাদা রঙের বিকিনি পরিহিত অবস্থায় সমুদ্রের পাড়ে বসে আছেন রাধিকা। তার সঙ্গে রয়েছেন এক বন্ধু। হাতে ওয়াইনের গ্লাস।

ছবিটি প্রকাশের পর কেউ নায়িকাকে ভারতীয় সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, কেউ আবার এটা মনে করিয়ে দিয়েছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিশোর-কিশোরীরাও থাকে। তাই তাদের কথা বিবেচনা করে ছবিটি পোস্ট করা উচিত হয়নি তার। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রাধিকা।

এবারই প্রথম নয়, এর আগে ‘পার্চেদ’ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করেন রাধিকা। সিনেমাটি মুক্তির আগেই তার অভিনীত নগ্ন দৃশ্যের ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। তারপর তাকে নিয়ে শুরু হয় কড়া সমালোচনা। এ ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মন্তব্য করেও আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ