• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত: নিহত ৩২

সিসি ডেস্ক, ০৬ মার্চ : সিরিয়ায় রাশিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৩২ আরোহীর সবাই মারা গেছেন বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, সিরিয়ার উপকূলবর্তী নগর লাতাকিয়ার কাছে মাইমিম বিমান ঘাঁটিতে অবতরণের সময় এএন-২৬ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ২৬ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়নি বলেও নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ জানান, প্রাথমিক তথ্যানুযায়ী খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ