• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

গাইবান্ধায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১১

গাইবান্ধা, ১০ মার্চ: আলাদা সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৭ জনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে একই পরিবারের মারুফা আক্তার, রিজিয়া ও মোতাহারের বাড়ি রংপুরে। অন্যরা হলেন জাকির হোসেন, খসরু, বাবু ও ভেলু।
ঢাকা থেকে রংপুর যাচ্ছিলো মাল বোঝাই ট্রাক। পথে বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন শ্রমজীবী মানুষকে ট্রাকটিতে উঠানো হয়।
শনিবার বেলা ১১টার দিকে পলাশবাড়ির জুনদহ বাজার এলাকায় পৌঁছালে সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটে হতাহতের ঘটনা।
আহতরা পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। উন্নত চিকিৎসার জন্য দুজনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেলে। দুর্ঘটনার জন্য চালকের অসতর্কতাকে দায়ি করছে পুলিশ।
এদিকে, সকাল ১০টার দিকে রংপুর-থেকে গোবিন্দগঞ্জগামী একটি মিনিবাস পলাশবাড়ির দক্ষিণ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভটভটিকে ধাক্কা দেয়। মৃত্যু হয় ৪ জনের। আহত হন তিনজন। দ্রুতগতি ও ধীরগতির গাড়ি পাশাপাশি চলায় এই সড়কে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ