• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাটের করতোয়া নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিসি নিউজ, ১১ মার্চ: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীর পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ঘোড়াঘাটের কুলানন্দপুর গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটে এ ঘটনা ঘটে। বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়।নিহতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে রিফাত মিয়া (৭) ও একই গ্রামের মুকুল ইসলামের ছেলে ওমর ফারুক (৬)।
স্থানীয়রা জানায়, বাড়ীর পার্শ্বে স্কুল ছুটির পর নদীর পাড়ে খেলার সময় ওই ২ শিশু নদীর পানিতে পড়ে যায়। অপর এক শিশু দেখতে পেয়ে লোকজনকে জানালে দুুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজন নদী থেকে ওমর ফারুকের লাশ উদ্ধার করে। পরে আরেক শিশু রিফাতকে না পেয়ে স্থানীয় লোকজন রংপুর বিভাগীয় দমকল বাহিনীকে খবর দেয়। লিডার মোঃ মুনছুর আলী নেতৃত্বে দমকল বাহিনীর চার সদস্যের একটি দল করতোয়া নদীতে প্রায় ৪ ঘন্টা ধরে ব্যাপক তল্লাশি চালায়। অবশেষে বিকেল সাড়ে ৫টায় রিফাতের লাশ উদ্ধার করে ।
ঘোড়াঘাটের বুলাকিপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ