• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাবিলার মৃত্যু: মেয়েকে নিয়ে পালিয়েছে বুয়া

ঢাকা, ১৩ মার্চ: প্রতিদিনের মতোই মেয়ে ইনাইয়াকে বুয়ার কাছে রেখে ফ্লাইটে উঠে নাবিলা। আদর করে নাবিলা মেয়েকে ডাকতেন ইয়া পাখি। ইনাইয়া হয়তো মা আর কখনো তাকে আদর করে জড়িয়ে ধরে বলবে না ইয়া পাখি। ওই দূর আকাশের তারাদের দেশে চলে গেছেন নাবিলা। যেখানে থেকে আরো কানো দিন ফিরবে না সে।

সোমবার নেপালে বিধ্বস্ত ইউএস বাংলার কেবিন ক্রু ছিলেন নাবিলা। তার একমাত্র মেয়ে ইনাইয়া ইসলাম (২)। বিমান দুর্ঘটনায় নামিলার মৃত্যু হয়েছে এমন সংবাদের পর থেকে তার বাসার গৃহকর্মী ও নাবিলার মেয়ে ইনাইয়া ইসলামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে ইনাইয়া ইসলামের সন্ধান চেয়ে নাবিলার চাচা বাবলু 0১৯১৭৩৩৬৩৪০ বা ০১৭০৬ ০০১৯৫০ যোগাযোগে জন্য অনুরোধ করা যাচ্ছে।

নাবিলার চাচা বেলাল হোসেন বাবলু জানান, নাবিলার মৃত্যু সংবাদ জানার পর তারা নাবিলার বিমানবন্দরের বাসায় যান। গিয়ে দেখেন বাসা তালা বন্ধ। বুয়া এবং নাবিলার মেয়ে ইনাইয়া ইসলাম বাসায় নেই। অনেক খোঁজাখোঁজি করেও তাদের পাওয়া যায়নি। এব্যাপারে তারা উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে। নাবিলা মেয়েকে আদর করে ডাকতেন ইয়া পাখি। নাবির স্বামী প্রবাসী।

বাবলু জানান, বুয়ার ঠিকানা তাদের কারো জানা নেই। গত ১ তারিখেই নাবিলা এই বুয়াকে কাজে রাখেন।

উত্তরা পশ্চিম থানার ইন্সেপেক্টর তদন্ত আব্দুর রাজ্জাক জানান, ইনাইয়া খোঁজে রাজধানীর সব থানায় ছবি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ