আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গত রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের কাসন্দা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পূত্র মোহাতাব মন্ডল (৪২) সবার অজান্তে নিজ শয়ন কক্ষে গ্যাস টাবলেট খায়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় সাথে সাথে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যে মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সোমবার থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।