• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জয়পুরহাটে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পাঠ্য পুস্তক বিতরন

জয়পুরহাট প্রতিনিধি,২১ মার্চ: শিক্ষার্থীদের নোট বই থেকে দৃষ্টি ফিরিয়ে এনে আত্ম নির্ভরশীল করে গড়ে তুলতে ও তাদের মেধার বিকাশ ঘটনানোর লক্ষ্যে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে জয়পুরহাট পৌর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বুধবার দুপুরে জয়পুরহাট শহরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর দেড় শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বাংলা ব্যাকরণ, ইংরেজী গ্রামারসহ মানবিক, বিজ্ঞান ও বানিজ্যিক বিভাগের মূল পাঠ্য পুস্তক বিতরন করেন জয়পুরহাট পৌর মেয়র।

শুদ্ধ ভাবে বাংলা ও ইংরেজী চর্চার ক্ষেত্রে ব্যাকরনের পাশাপাশে উচ্চতর শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ, রষায়ন, জীব জ্ঞিান, মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছে যুক্তি বিদ্যা আর বানিজ্যিক বিভাগের শিক্ষার্থীদের কাছে গনিত, অর্থনীতি, হিসাব বিজ্ঞানের মত ত্বাত্তিক বিষয় ভিত্তিক পাঠ্য পুস্তকগুলো অত্যাবশ্যকীয়। অর্থভাবে কিনে পড়তে পারেন না দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা। এতে মেধার বিকাশ ঘটেছে না হ্যান্ড নোট নির্ভর দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের।

বিষয়টি উপলব্ধি করে নিজস্ব অর্থায়নে জয়পুরহাটের পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক নিজস্ব অর্থায়নে দেড় শতাধিক দরিদ্র পরিবারের শিক্সার্থীদের ওই সব পাঠ্য পুস্তক বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র সেলিমুর রহমান বাবুল, কাউন্সিলর মুক্তারাম দাস, নূরে আলম সিদ্দিক, সোহেল হোসেন, বিপুল খান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকগন ছাড়াও বিভিন্ন শ্রেনি-পেশার শতাধিক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ