• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

বিরামপুর সীমান্তে নারী শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

দিনাজপুর, ২৩ মার্চ: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঘাসুড়িয়া সীমান্তে নারী শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

সীমান্তের ২৮৮এর ৫১ সাব পিলারের ১’শ গজ বাংলাদেশের অভ্যান্তর থেকে বৃহস্পতিবার তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের আইকাফ জেলার মন্ডু উপজেলার খানজিয়া পাড়া আব্দুল হক (৩৫) একই উপজেলার শিরদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী মোছা. নুরফাতেমা (২৫)তার ফাহাত হোসেন (৫), কাবারি পাড়া গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নুর ফাতেমা (২৬) এবং ১ তার বছরের শিশুকন্যা মাইমুনা বেগম।
২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ অনিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ