• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |

সৈয়দপুরের রানু এগ্রো জুট মিলে আগুনে পুড়েছে পাট

সিসি নিউজ, ২৩ মার্চ: নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে রানু এগ্রো জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান খোকন জানান, মিলের ট্রিজার কার্টার মেশিনে ঘর্ষণের ফলে ওই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে পুরো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, আগুনে প্রায় ৫ লাখ টাকার পাট পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ