• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে শুরু হয়েছে মানবাধিকার নাট্য উৎসব

জয়পুরহাট প্রতিনিধি: সত্য সাম্য শান্তির জয় হোক এ শ্লোগান নিয়ে জয়পুরহাট মানবাধিকার নাট্য পরিষদের উদ্যেগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী নাট্য উৎসব। মোমবাতি জালিয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগীয় প্রধান একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক কামাল লোহানী।

উৎসব উপলক্ষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে অনুষ্ঠিত আালোচনা সভায় জয়পুরহাট মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রাজা চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- এ্যাড. সামছুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক মোকাম্মেল হক, একুশে পদক প্রাপ্ত বরেন্য সংগীত শিল্পী খুরশিদ আলম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারি অধ্যাপক ড. আমির জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের প্রভাষক সোলনারা তানিয়া সহ অন্যরা।

অনুষ্ঠানে মানবাধিকার নাট্য পরিষদের উদ্যোগে একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক কামাল লোহানী বরেন্য সংগীত শিল্পী মোঃ খুরশিদ আলমকে সন্মাননা দেয়া হয়। সংগীত শিল্পী মোঃ খুরশিদ আলমের গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে, তিনি ষাটের দশক থেকে সংগীত জীবন শুরু করেন। তখন থেকে নব্বই দশকের মধ্যে ৪ শতাধিক সিনেমার গানসহ সহ¯্রাধিক জনপ্রিয় গানে মাতিয়ে রাখেন দেশ বিদেশের অগনিত সংগীত প্রেমীদের। কন্ঠ শিল্পী মোঃ খুরশিদ আলমের কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টা হতে শুক্রবার রাত পর্যন্ত এ নাট্য উৎসবে জয়পুরহাট ও নওগাঁ জেলার ৫টি নাট্য দলের ৬টি নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

উর্বর পলি মাটির মৌ মৌ গন্ধে অভ্যস্থ আমাদের এই শ্যামল বাংলার সহজ সরল মানুষগুলো অতি প্রাচীন কাল থেকেই অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে আসছে। এখানকার মানুষরা শোনে শঙ্খ ও আযানের ধ্বনি একই সাথে। নাই দেশ-কাল-পাত্রের ভেদাভেদ, এখানে ধর্ম-জাতি তাই একাকার । বাংলার হাজার বছরের এমন সংস্কৃতি টিকে থাক আরো হাজার বছর ধরে, এমন প্রত্যাশ্যায় উজ্জীবিত জয়পুরহাটের নাট্যসেবীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ