• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |

২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিট লাইট বন্ধ

সিসি ডেস্ক, ২৪ মার্চ: ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি পেতে ওই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে একসঙ্গে লাইট বন্ধ করে দাঁড়িয়ে নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, রোয়ান্ডা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা কোনো অংশে কম হয়নি। আমরা যদি এ বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমরাও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাবো।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আমরা সঠিকভাবে উপস্থাপনের কারণেই পহেলা বৈশাখ, বঙ্গবন্ধুর ভাষণ ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশের যে বর্বরতম হত্যা পাক বাহিনী চালিয়েছে তা তুলে ধরতে পারি তাহলে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাবো।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ