কাহারোল (দিনাজপুর), ২৫ মার্চ: কাহারোলে বিশ্ব শান্তি কল্পে গীতাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। কাহারোল উপজেলার ৪নং তাড়গাঁও ইউনিয়নের কৈনগর গীতা চর্চা কেন্দ্রে গত ২৩ মার্চ’ গীতাযজ্ঞানুষ্ঠান ও ধর্ম সভা অনুষ্ঠিত। সকাল ১০ টায় গীজাযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন, কাহারোল উপজেলা রামকৃষ্ণ গ্রামীণ শিক্ষা ও গীতা চর্চা প্রকল্পের সভাপতি শ্রীমতি গীতা রানী শীল। বিকাল ৪ টায় কৈনগর গীতা চর্চা কেন্দ্রের সভাপতি শ্রী সারদা কান্ত অধিকারী’র সভাপতিত্বে সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয়। ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবং প্রধান ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উত্তর বঙ্গের আলোরন সৃষ্টিকারী বক্তা শ্রীমত শুভ চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল করিম, কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, যুগ্ম সম্পদক সঞ্জয় মিত্র প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, রামকৃষ্ণ গ্রামীণ শিক্ষা ও গীতা চর্চা প্রকল্পের সম্পাদক ডা. ভুপেন্দ্র নাথ রায় এবং সভাটি পরিচালনা করেন, কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক সুকুমার রায়।