
সিসি নিউজ: এগিয়ে যাবো এগিয়ে নিবো, পজিটিভ সৈয়দপুর তুলে ধরবো- এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে সার্চ টিমের মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ বুধবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে মাঠে সার্চ টিমের চতুর্থ মিটআপ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সার্চ টিমের সদস্য রবি, আসাদ, রাকিব, মাসুম, কাকন, সোহেল, মামুন, রফিক, মেহেদি, মতিন, মোরশেদুল, মোস্তাকিম, রেজা, রানা, রফিকুল, জাহিদ, আলম, মামুন সহ অন্যান্যরা।
মিটআপে সার্চ টিমের কার্যক্রম ও পরব্রতী পদক্ষেপ নির্ধারণ করা হয়। পাশাপাশি নতুন সদস্যদের নিবন্ধন অনুষ্ঠিত হয়।
সার্চ টিমের সমন্বয়ক খুরশিদ জামান কাকন জানান, ‘আমরা ফেসবুকের মাধ্যমে একত্রিত হয়ে বিশ্বের দরবারে সৈয়দপুরের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যয়ে কাজ করছি’।
উল্লেখ্য, বিশ্বের দরবারে সৈয়দপুরের ভাবমূর্তি তুলে ধরার প্রত্যয়ে গত ডিসেম্বরে গড়ে উঠে ‘সার্চ টিম সৈয়দপুর’। এরই ধারাবাহিতায় বিভিন্ন সময় সার্চ টিম পরিবেশন করেছে বেশকিছু পজিটিভ সংবাদ। যা আলোড়ন সৃষ্টি করেছে পাঠক সমাজে।