• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বদলে যাচ্ছে পাঁচ জেলার ইংরেজি বানান

সিসি নিউজ, ২৯ মার্চ: দেশের পাঁচ জেলা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়ার ইংরেজি বানান সংশোধনের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর মন্তব্যসহ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

নাম পরিবর্তনের এই প্রস্তাব আগামী ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম সভায় পেশ করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, নিকারের ওই সভায় ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করণ প্রস্তাব এবং কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করার প্রস্তাবও উঠছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattagram, Comilla এর পরবির্তে Kumilla, Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ইংরেজি Bogra এর পরিবর্তে Bagura করার প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান বা নীতিমালা না থাকায় নতুন বিভাগ, জেলা-উপজেলা সৃজন, নামকরণ ও নাম পরিবর্তনের জন্য নিকার সভায় অনুমোদন বা বিবেচনা করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ