• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

‘নিয়মানুযায়ী খালেদার চিকিৎসার ব্যবস্থা নেবে সরকার’

ঢাকা, ৩০ মার্চ : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য সরকার চিকিৎসার ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে বিদেশে পাঠানো হবে।

তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এ কথা জানান।

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চেয়ারপারসনকে চিকিৎসার জন্য জামিনে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি তোলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যদি অসুস্থ হয়ে থাকেন, তার যে অসুস্থতা, তার জন্য নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেবে সরকার। দেশেই সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে।

বিএনপি প্রধান কারাগারে রয়েছেন বলে সরকার তার সঙ্গে অমানবিক আচরণ করছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ