• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

বন্ধনে’র কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ, ৩১ মার্চ: সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠী’র বাংলা নববর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল হতে প্রায় ১৭০ জন প্রতিযোগী আবৃত্তিতে অংশ গ্রহন করে। শুক্রবার হোপ ইন্টারন‌্যাশনাল স্কুলে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা দেলোয়ার হোসেন জাভিস্কো। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ ঠাকুরগাঁও শাখার এভিপি ও ব্যবস্থাপক জি. এম. কামরুল হাসান, সাংগঠনের সভাপতি তাহের আলী বসুনিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রইজ উদ্দিন রকিসহ বন্ধনের সদস্যবৃন্দ।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী জাহিদ, স্কুল শিক্ষক বেনতুল সান বিনু , তাজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, অপু বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ