• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে আটক ১১ জুয়াড়ী কারাগারে

সিসি নিউজ, ৩১ মার্চ: নীলফামারীতে অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আটক ব্যক্তিরা হলেন- নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজী ইটাখোলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে কাইয়ুম আলী (২২), শরৎ চন্দ্র রায়ের ছেলে সম্ভু নাথ রায় (৪০), সাইফুল ইসলামের ছেলে শাহ আলম (২৫), সিদ্দিক আলীর ছেলে সবুর ফকিড় (২৫), সোনারায় ইউনিয়নের জয়চন্ডি স্বরুপপাড়ার রহমত আলীর ছেলে রব্বানী মিয়া (৩০), সেকেন্দার আলীর ছেলে ফারুক হোসেন (৩০), আমির আলীর ছেলে কলিম উদ্দিন (৫০), হাজীপাড়ার নইম উদ্দিনের ছেলে আজাহার আলী (৪৫), মুরাদ আলীর ছেলে স্বাধীন মিয়া (৪৫), শাহপাড়ার ইব্রাহিম আলীর ছেলে রুহেল মিয়া (২৫), তোতা রায়ের ছেলে দ্বীনেশ চন্দ্র রায় (৪৫)।
নীলফামারী থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুল ইসলাম সুজন জানান, শহরের গাছবাড়ি ও ভন্ডেরমোড় থেকে জুয়া খেলার সময় ১১ জুয়াড়িকে হাতে নাতে আটক করা হয়। আটকদের দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সামিউল ইসলামের আদালতে সোপর্দ করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
নীলফামারী কোর্ট পুলিশের এটিএসআই রেজ্জাকুল ইসলাম জানান, আদালতে তাদের জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় বিকেলে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ