• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

সিসি নিউজ, ২ এপ্রিল: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। এ বছর ১৩ লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রথমদিন এইচএসসিতে বাংলা প্রথমপত্র, মাদ্রাসায় আলিমে কুরআন মাজীদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে। এবার প্রতিটি কেন্দ্রে একাধিক প্রশ্নের সেট থাকবে।
কোন সেটে পরীক্ষা হবে তা জানা যাবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে।। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ