সিসি নিউজ, ২ এপ্রিল: বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। এ উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতে নীল বাতি প্রজ্জ্বালন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ বছর তিনটি ক্ষেত্রে ছয় ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে মন্ত্রণালয়। রাশেদ খান মেনন জানান, দেশে মোট প্রতিবন্ধী ১৫ লাখ ৫৮ হাজার ৫৪৩ জন। তাদের মধ্যে অটিজম আক্রান্ত ৪৪ হাজার ৬৭৫ জন।