• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইন্টারপোলের তালিকায় ৮১ বাংলাদেশি

সিসি নিউজ, ২ এপ্রিল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ মোট ৮১ বাংলাদেশির নাম ইন্টারপোলের তালিকায়। তবে তাদেরকে দেশে ফেরানোর প্রক্রিয়া আটকে আছে নানা জটিলতায়।

এদিকে সংশ্লিষ্ট দেশের আইনের বাধা বা প্রত্যর্পণ চুক্তি না থাকার পরও সম্পর্কের ভিত্তিতেই অনেককে ফেরানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাতির পিতা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর নাম ইন্টারপোলের রেড নোটিশে কয়েক বছর ধরে রয়েছে। আর নূর চৌধুরী বর্তমানে কানাডায়, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে। পাশাপাশি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি মাওলানা তাইজউদ্দিন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীসহ ৮১ বাংলাদেশির নাম এ সংস্থাটির ওয়েবসাইটে।

পুলিশ বলছে, ইন্টারপোলের রেড নোটিশে থাকার পরও এসব আসামিকে দেশে ফেরত আনার প্রক্রিয়া আটকে আছে নানা জটিলতায়। এজন্য উদ্যোগী হতে হবে পররাষ্ট্রমন্ত্রণালয়কে।

বিশ্লেষকেরা বলছেন, আসামিদের ফেরতে একটি বড় বাধা সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি না থাকা বা সে দেশের আইন। তবে এরপরও কিছু ক্ষেত্রে আসামি প্রত্যর্পণের বিষয়টি নির্ভর করে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর।

অভিযোগ রয়েছে দেশের বাইরে থেকেও বিভিন্ন চক্রান্তে লিপ্ত অপরাধীরাদের বিরুদ্ধে। আর তাদের দেশে ফেরানোর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ