• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পরিবর্তন হলো পাঁচ জেলার নামের ইংরেজি বানান

ঢাকা, ০২ এপ্রিল : চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হলো।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) জেলার নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

 

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘Chittagong’ এর পরিবর্তে বানান ‘Chattogram’, ‘Comilla’ এর পরিবর্তে ‘Cumilla’, ‘Barisal’ এর পরিবর্তে ‘Barishal’, ‘Jessore’ এর পরিবর্তে ‘Jashore’ এবং ‘Bogra’ এর পরিবর্তে ‘Bogura’, করা হয়েছে।’

এতদিন চট্টগ্রামের ইংরেজি বানান ‘Chittagong’, কুমিল্লার বানান ‘Comilla’, বরিশাল বানান ‘Barisal’, যশোরের বানান ‘Jessore’ ও বগুড়ার বানান ‘Bogra’ লেখা হচ্ছিল।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানাসহ প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে নিকার সভায়। একই সঙ্গে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকে নিকার। প্রধানমন্ত্রী হচ্ছেন এই কমিটির আহ্বায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ