• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ পালনের ঘোষণা

ঢাকা, ০২ এপ্রিল : প্রতি বছর পহেলা মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গণতন্ত্র, নির্বাচন এবং ভোটাধিকারের বিষয়ে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতেই দিসবটি পালন করা হবে।’

প্রসঙ্গত, এর আগে, বছরের প্রথম দিন অথবা জুলাইয়ের ৭ তারিখকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তার মধ্যে ১ মার্চকেই বেছে নিল সরকার।

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৭ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। আর ভোটার হওয়ার যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে ১ জানুয়ারিতে ব্যক্তির বয়স ১৮ বছর হচ্ছে কি না- তা বিবেচনা করে ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ