• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

ইউটিউব কার্যালয়ে গুলিতে, হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ৪ এপ্রিল: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের প্রধান কার্যালয়ে অস্ত্রধারী এক নারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চার জন আহত হয়েছেন। পরে ওই নারী নিজের আগ্নেয়াস্ত্র দিয়েই আত্মহত্যা করেন।

স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ইউটিউবের প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত। খবর এপির।

শহরটির পুলিশ প্রধান এড বারবেরিনি জানান, ইউটিউব কার্যালয় থেকে হামলাকারী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিজের আগ্নেয়াস্ত্র দিয়েই ওই হামলাকারী নারী আত্মহত্যা করেছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ