• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বেরোবি থেকে সাদিয়া বহিষ্কার

সিসি নিউজ, ৬ এপ্রিল: জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার সাদিয়া আফরোজ নীনাকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহর এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সাদিয়া আফরোজ নীনা হাতীবান্ধার ধুবনী গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

এর আগে গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে নীনাকে গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নীনার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ