• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

টিটি নিউজ সম্পাদকের ওপর হামলার ঘটনায় বনপার নিন্দা

সিসি নিউজ: দিনাজপুরের ফুলবাড়ীর অনলাইন পোর্টাল টিটি নিউজের প্রকাশক ও সম্পাদক এবং দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের প্রতিভা পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল হামলা শিকার হওয়া তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ অন লাাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) রংপুর বিভাগী কমিটি।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ অতিদ্রুত সাংবাদিক আনোয়ার সাদাত মন্ডলের ওপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। বিবৃতি প্রদানকারীরা হলেন বনপা রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সিসি নিউজ-এর সম্পাদক জসিম উদ্দিন, সাধারনর সম্পাদক নিউজ ডায়েরী বিডি-এর প্রকাশক সম্পাদক মাহমুদুল হক মানিক, অর্থ সম্পাদক আলোছায়া ডট কম এর সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স। এছাড়াও আরো বিবৃতি দিয়েছেন বনপা রংপুর কমিটির সিনিয়র সহ-সভাপতি রংপুর ক্রাইম নিউজ এর সম্পাদক জিএমএম মোতাকাব্বেরু রহমান সৌরভ, সহ-সভাপতি যোদ্ধা ডট কম এর সম্পাদক আব্দুস সাত্তার, ওপেন ওয়ার্ল্ড ডট কম এর সম্পাদক মোশফেকুজ্জামান চৌধুরী মিটুল ও সাংগঠনিক সম্পাদক গোবি খবর এর সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রমূখ।
প্রসঙ্গত সাংবাদিক আনোয়ার সাদাত মন্ডল-এর গ্রামের বাড়ী ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা গ্রামে ইউনিয়ন পরিষদ কর্তৃক গত ৪ এপ্রিল সকালে ড্রেন নির্মাণ কাজে বাঁধা প্রদান কারীদের বাঁধা দেয়ায় অর্তকিত তারা লাঠি, সোটা ও কোদাল দিয়ে তার ওপর হামলা চালায়। এতে কোদাদের আঘাতে আনোয়ার সাদাত মন্ডলের মাথা কেটে যায়। দ্রুত তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে ভর্তি করা হয়। তার মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ