• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

শিক্ষকদের বন্ধুসুলভ আচরনে পাঠদান দিতে হবে- প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: প্রত্যেক শিক্ষাকদের বন্ধু সুলভ আচরনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠদান দিতে হবে,দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার সকাল ১১টায় সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি অন এডুকেশন এন্ড ইংলিশ লেঙ্গুয়েজ ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্যেশে এ কথা বলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ফুলবাড়ী সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শরিফা আক্তার লাকি এর সঞালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা প্রথমিক সহকারী শিক্ষা অফিসার আহসান হাবীব,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুঁইয়া,অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব,শিক্ষক আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু,বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান মিঞা,প্রবাসী এড:বখতিয়ার শাহ্, সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

পরে শিক্ষকদের স্ব-উদ্যোগে ফুলবাড়ী উপজেলার প্রথামিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগনের আইসিটি ও ইংরেজি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষে গঠিত আইসিটি অন এডুকেশন এন্ড ইংলিশ লেঙ্গুয়েজ ক্লাব এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।

উল্যেক্ষ প্রতিমাসের ৩য় এবং ৪র্থ বৃহস্পতিবার উপজেলার প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক ভাবে ১জন করে শিক্ষকদের এই কøাবে আইসিটি ও ইংরেজি বিষয়ক প্রশিক্ষন দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১২টায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনিষ্টিটিউট বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

ফুলবাড়ীতে স্যামুয়েল হ্যানিম্যানের জন্ম বার্ষিকী পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে হোমিওপ্যাথিক এর জনক ডা:মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

জন্ম বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীসহ ৬ উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক ওয়েলফেয়ার এন্ড চিকিৎসক পরিষদ এর আয়োজনে ডা: সোলায়মান হোসেন এর তত্বাবধায়নে সকল হোমিও কম্পানির সহোযোগিতায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এক র‌্যালী বের করা হয়।

র‌্যলী শেষে ফুলবাড়ী রাবিয়া কমিউনিটি সেন্টারে সাকাল সাড়ে ১১টায় হোমিওপ্যাথিক এর জনক ডা:মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের জিবনি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভায় ডা: আব্দুল মান্নন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা: দারাস্তুল্লাহ্।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রভাষক ডা: শেখ আব্দুর রশিদ,সহকারী অধ্যাপক ডা:চঞল সরকার,আলহাজ্ব ডা: আব্দুল মাবুদ হোসেন,কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ডা:কামরুল ইসলাম মনা।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা:জাকারিয়া সরকার,ডা:শিবেন সরকার,ডা:আব্দুল লতিফ মন্ডল,ডা:নুরল হক,ডা:রায়হানুল ইসলাম,ডা:মোকারম হোসেন,ডা:আবুল কালাম আজাদ,ডা:সানোয়ার হোসেন,ডা:সামিরুল ইসলাম,ডা:আব্দুর জব্বার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ