• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

না ফেরার দেশে ফারজানা ববি

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন নায়িকা ফারজানা ববি। তিনি ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা ছিলেন।শুক্রবার রাত ১০টায় উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি। শনিবার বাদ জোহর তাঁর জানাজা শেষে আজিমপুর গোরস্থানে লাশ দাফন করা হয়। তিনি বাংলা চলচ্চিত্রের সর্বাধিক গানের নৃত্য পরিচালক মাসুম বাবুলের স্ত্রী।

ফারজানা ববির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নায়ক জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘গত রাতে একটি অনুষ্ঠানে আমি আর মাসুম বাবুল ভাই যাচ্ছিলাম। হঠাৎ করে উনার বাসা থেকে খবর আসে যে ববি ভাবি হাসপাতালে। আমরা তখনই হাসপাতালে যাই। গিয়ে দেখি ভাবি মারা গেছেন।’

পারিবারিক সূত্রে জানা যায়, ববি ব্রেইন স্টোকে মারা যান।

নায়িকা ফারজানা ববি ‘পাগলী’ ছবিতে অভিনয়ের জন্য সবার নজর কাড়েন। ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা ছিলেন তিনি। এ ছাড়া বেশকিছু ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ