সিসি নিউজ: নীলফামারী সৈয়দপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৭ এপ্রিল সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সৈয়দপুর থানার তদন্ত কর্মকর্তা তাজউদ্দিন, সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাজিব উদ্দীন প্রমুখ।