• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

এবার বনানীতে বাসচাপায় তরুণীর পা বিচ্ছিন্ন

ঢাকা, ২১ এপ্রিল : দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে মারা যাওয়া রাজীবের শোক কাটতে না কাটতেই এবার ঢাকায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে পা বিচ্ছিন্ন হলো রোজি নামের এক তরুণীর।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে রোজির পা হারাতে হলো। রোজি বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

বনানী থানার ডিউটি অফিসার (এসআই) শামছুল হক বলেন, বিআরটিসির ঢাকা মেট্রো ব ১১- ৫৭৩৩ বাসের ধাক্কায় মেয়েটির ডান পায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

রোজিকে পঙ্গু হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী কাউসার আহমেদ জানান, বনানীর চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচ থেকে ২০ হাত দূরে রাস্তা পারাপারের সময় হঠাৎ রোজি রাস্তায় পড়ে যান। এ সময় মহাখালী থেকে উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাস তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পায়ের নিচের অংশ।

রোজি বনানী নিকেতনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন।

গত ৩ এপ্রিল সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১ ) রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে হাত হারান। চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর ১৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।

এদিকে গত ১৭ এপ্রিল গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসের সরকারী হৃদয় শেখের হাত বিচ্ছিন্ন হয়। এর পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ