• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |

ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালনে র‌্যালী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: “খাদ্যের কথা ভাবলে ,পুষ্টির কথাও ভাবুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্তু জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ পালনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী বলেন, আমাদের নিত্যদিনের খাবারে যেন পুষ্টি অক্ষুন্ন থাকে সে দিক বিবেচনা করেই খাবার খাওয়া উচিত। আমরা ইচ্ছে করলেই সাধ্যের মধ্যে থেকেই পুষ্টি জাতীয় খাবার খেতে পারি।
এর আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম খাবারের ৬টি পুষ্টিগুন সম্পর্কে সকলকে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ভোরের কাগজ প্রতিনিধি হারুন-উর-রশীদ,সাধারণ সম্পাদক ইনকিলাব প্রতিনিধি প্রভাষক মোঃ আবু শহীদ,স্যানেটরি ইন্সপেক্টর জগদিশ চন্দ্র মহন্ত ও উপজেলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন এমটি ইপিআই মোঃ সাইফুল ইসলাম।

ফুলবাড়ীতে বালুবাহী ট্রাকের চাপায় নিহত ১

দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার দুপুর ২টায় ফুলবাড়ী-মাদিলা সড়কের সুজাপুর মডেল প্রাইমারী মোড়ে মোঃ মানিক (২৮) নামের এক ব্যক্তি বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত মোঃ মানিক (২৮) পাবনা জেলার সাথিয়া থানার বাহাদুর হাট গ্রামের বাসিন্দা বলে তাৎক্ষণিকভাবে জানাযায়।
নিহত মানিকের ব্যবহৃত মুঠোফেনের সূত্র ধরে জানা যায়,সে মোবাইল টাওয়ারের মালিহা কোম্পানীতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিল। মোবাইল টাওয়ার মেরামতের জন্য সে গন্তব্যস্থলে যাওয়ার পথেই দূর্ঘনাটি ঘটে।
এ ব্যাপারে এসআই নজরুল ইসলাম জানান,দূর্ঘটনার পর উক্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দূর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ