• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

জয়পুরহাটে সাংবাদিকের বাড়ি গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

জয়পুরহাট প্রতিনিধি, ২৫ এপ্রিল: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইনডিপেনডেন্ট টিভি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ডেইলী সানের জেলা প্রতিনিধি মোমেন মুনি’র বাড়ি গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে ১৫/২০ জনের সংঘবদ্ধ এক দল মুখোশধারী সন্ত্রাসী লোহার রড, শাবল, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ দেশী-বিদেশী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

বাড়ির সিমানা প্রাচীর ভাঙ্গার শব্দে জেগে উঠে সাংবাদিক মোমেন মুনিসহ বাড়ির নির্মান কাজের ২ জন শ্রমিক বেড়িয়ে আসলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ঘরের ভেতরে যেতে বাধ্য করা হয়। তারপর প্রায় ২ ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে নির্বিঘ্নে চলে যায় সন্ত্রাসীরা। এ ব্যাপারে মামলা করলে প্রানে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় মুখোশধারী সন্ত্রাসীরা।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার প্রস্তুতি চলছে, তাছাড়া তদন্ত সাপেক্ষ্যে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ