• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুল ইসলামের ইন্তেকাল

সিসি নিউজ, ২৬ এপ্রিল: বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, মুন্সীগঞ্জ থেকে নির্বাচিত সাবেক চার বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘ দিন তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তার বড় ছেলে ব্যবসায়ী ও এফবিসিসিআই নেতা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বার্ধক্যজনিত কারণে চলাচল করতে পারতেন না। স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ