• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার মুক্তি দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা, ২৬ এপ্রিল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিকালে হাতিরপুল এলাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

ছাত্রদল সূত্রে জানা গেছে, রাজধানীর মগবাজার চৌরাস্তায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে স্থান পরিবর্তন করে বাংলামোটরে নিয়ে যাওয়া হয়। সেখানেও পরিস্থিতি অনুকূলে না থাকায় হাতিরপুল এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল।

পুরাতন মাই টিভি ভবনের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে ইস্টার্ন প্লাজার সামনের সড়ক হয়ে হাতিরপুল বাজারের কাছে গিয়ে শেষ করেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে বিক্ষোভে সংগঠনটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, মামুন বিল্লাহ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান সোহাগ, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক কাজী রওনকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, নাসিমা আক্তার কেয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ