সিসি নিউজ, ২৯ এপ্রিল: আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্ম বিশ্বাসে এ দিনেই এই ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম বোধিজ্ঞান লাভ ও পরিনির্বাণ হয়েছিলো। সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সকাল দশটায় বুদ্ধপূজা, মহাসংঘদান ও সন্ধ্যে ছয়টায় আলোচনা সভার আয়োজন করেছে।
এরপর বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্বালন ও সমবেত প্রার্থনা শেষে হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে থাকছে সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা ও বুদ্ধপূজা।