• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |

সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন

সিসি নিউজ, ২৯ এপ্রিল: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো: দিলনেওয়াজ খানকে আহবায়ক এবং মো: আসাদুল ইসলাম আসাদ ও মো: মোস্তফা ফিরোজকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক মো: হারুনুর রশীদ স্বাক্ষরিত (২৬ এপ্রিল’১৮) ওই আহবায়ক কমিটি সদস্যরা হলেন- খ ম রেজাউল হক বিদ‌্যুৎ, মো: গোলজার হোসেন, মো: শহীদুল ইসলাম বাবু, স ম সাইদ রেজা, মো: আবু সাইদ বসুনিয়া, মো: মাসুদ রানা বিপ্লব, মো: ওলিয়ার রহমান আদর, এম এ কাওসার বিদ্যুৎ, মো: মোজাহারুল ইসলাম মোজা, মো: গোলাম রুবায়েত মিন্টু, মো: জাহাঙ্গীর মাদবর টোকেন, মো: মহিউদ্দিন মাহবুব রিপন, মো: সাজিদ আহমেদ, বিদ্যুৎ কুমার মজুমদার, মো: আমিনুল ইসলাম শাহিন, মো: কায়সার সিদ্দিকী গিপ্পু, মো: সালাউদ্দিন সরকার ও আবু বিন আজাদ শাওন।
কেন্দ্রীয় কমিটি সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের এ আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সকল ইউনিয়ন শাখার সম্মেলন সম্পন্ন করে উপজেলা শাখার সম্মেলন করার নির্দেশ প্রদান করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ