• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |

জয়পুরহাটে শ্রমিক সংগঠনকে অনুদান প্রদান

জয়পুরহাট প্রতিনিধি, ৩০ এপ্রিল: জয়পুরহাটে মে দিবস উপলক্ষে শ্রমিক সংগঠনগুলোকে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে জয়পুরহাট জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে ৪২টি সংগঠনকে প্রায় ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় বিশ্ব মানবাধিকার কমিশনের বাংলাদেশের সেক্রেটারী ও জয়পুরহাট জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক দেওয়ান বেদারুল ইসলাম বেদীন, মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ট্রাক ট্যাংক লরি মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোশারফ, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, দোকান শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি রাহাত হোসেন জনিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ