• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |

সৈয়দপুর পৌর কর্মচারীদের বিক্ষোভ মিছিল

সিসি নিউজ, ৩০ এপ্রিল: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র-৩ হিটলার চৌধুরী ভুলুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন সৈয়দপুর পৌর শাখা।

পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার সময় বাধা প্রদান, ২ জন পৌর কর্মচারীকে শারীরিকভাবে আহত করার প্রতিবাদে এবং এ সংক্রান্ত মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৩০ এপ্রিল) এ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সকল কার্যক্রম বন্ধ রেখে মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে।

সকালে পৌরসভা চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। মিছিলে ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুজন শাহ। এসোসিয়েশনের নীলফামারী জেলা সভাপতি প্রকৌশলী আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় উপদেষ্টা ও সৈয়দপুর পৌরসভার সচিব আশিষ কুমার সরকার, পৌর শাখা সভাপতি আবু তাহের, জেলা যুগ্ম সম্পাদক নাদিম আলম, সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী প্রমুখ। সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত কঞ্জারভেন্সী পরিদর্শক মমিনুল ইসলাম।
বক্তারা অবিলম্বে আওয়ামীলীগ নেতা হিটলার চৌধুরী ভুলুসহ মামলা আসামীদের গ্রেফতাদের দাবি জানান। অন্যথায় পৌরসভার সকল সেবা কার্যক্রম বন্ধ করে দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শহরের গোলাহাট এলাকায় ড্রেনের কাজ করার সময় পৌর কর্মচারীদের সাথে আওয়ামীলীগ নেতা হিটলার চৌধুরী ও তার স্ত্রীর বাক বিতন্ডা হয়। অভিযোগ উঠেছে এসময় দুলাল ও শাহীন নামের ২ কর্মচারী শারীরিকভাবে লাঞ্চিত হয়। পরে খরব পেয়ে ভারপ্রাপ্ত কঞ্জারভেন্সী পরিদর্শক মমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহতাবস্থায় তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার প্রেক্ষিতে ওইদিনই পৌরসভায় প্রতিবাদ সমাবেশ পালন করে পৌর কর্মচারীরা এবং পরের দিন পৌর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২৫ এপ্রিল এ বিষয়ে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ