• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

৪৮ ঘণ্টায় আরও কয়েক দফা কালবৈশাখির শঙ্কা

সিসি নিউজ, ৩০ এপ্রিল: বুধবার পর্যন্ত কয়েক দফা কালবৈশাখির সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এছাড়া, ৪ মের পর হাওর অঞ্চলে রয়েছে অতি ভারি বৃষ্টির শঙ্কা। এদিকে দুপুরের বৃষ্টিতে আজও সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, প্রকট ছিলো গণপরিবহন সংকট।

বৈশাখের মধ্য-দুপুরেই রাতের আঁধার। সড়কে গাড়ি চলেছে হেডলাইড জ্বালিয়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটেছেন পথচারীরা।

এসময় প্রবল বৃষ্টির সঙ্গে রাজধানীর ওপর দিয়ে বয়ে গেছে ঘণ্টায় ৫৪ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড়। বৃষ্টিপাতের রেকর্ড ২৩ মিলিমিটার।

এদিকে রোববারের পানি নামতে না-নামতেই আবারও বৃষ্টিতে জলজটে বিপন্ন নগরবাসী। মিরপুর, ধানমণ্ডি, ফকিরাপুল, শান্তিবাগসহ নগরীর নানা সড়ক চলে যায় পানির নিচে। এতে বিকল হয়েছে যানবাহন পরিবহন সংকটও ছিলো প্রকট।

রাজশাহী থেকে পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা হয়ে বরিশাল অতিক্রম করে এই ঝড়। বুধবার পর্যন্ত কয়েক দফা কালবৈশাখিসহ বজ্রসহ ভারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি, ৪ মের পর থেকে সিলেট-ময়মনসিংহের হাওর অঞ্চলসহ ঢাকা-বরিশালে রয়েছে অতিভারী বৃষ্টির আশঙ্কা। সোমবার বেলা ১২টা পর্যন্ত দেশের সবচেয়ে বেশি ৬১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয় রাজশাহীতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ