ঢাকা, ১ মে: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল উল্টে দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুই জনের নাম হেদায়েত উল্লাহ মাহাদি ও হাবিবুর রহমান। ভোর সাড়ে ৪টার দিকে হাতিরঝিলের ৪ নম্বর সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
হেদায়েত উল্লাহ মাহাদি একটি বেসরকারি কোম্পানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন। আর হাবিবুল্লা গত সপ্তাহে চাকরির পরীক্ষা দিতে গাজীপুর থেকে ঢাকায় আসেন। প্রত্যক্ষদর্শীর বরাতে স্বজনরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার সময় সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।