• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ, ৫ মে: আগামী ২৪ মে দুই দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে ‘বাংলাদেশ ভবন‘ উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, আগামী ২৫ মে ‘বাংলাদেশ ভবন‘ উদ্বোধন করার কথা রয়েছে তার। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসানসোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন। যাবেন।

প্রসঙ্গত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সম্প্রতি শান্তিনিকেতন সফর করেন। তিনি বাংলাদেশ ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। ওই সময়েই তিনি জানিয়েছিলেন, তাঁরা চান মে মাসের মধ্যেই বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জন্য পশ্চিমবঙ্গ সফরে আগ্রহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ