সিসি নিউজ, ০৬ মে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ২০১৮ সালের মধ্যে প্রাথমিকে সকল শুন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ জন্য চলতি মাসে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পাশাপাশি শুন্যপদ পূরণে পর্যায়ক্রমে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম অব্যহত থাকবে।
তিনি আজ রোববার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের লক্ষণপুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, পূর্ববর্তী মন্ত্রীদের কারণেই ২০১৪ সাল থেকে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। তবে সেসময়ে আবেদনককৃত শিক্ষকদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে প্রধান শিক্ষকের শুন্যপদে ৬৫ ভাগই সহকারী শিক্ষক থেকে পূরণ করার কার্যক্রম অব্যহত রয়েছে।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।