• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

গাজীপুর সিটি নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি কাল

সিসি নিউজ, ০৭ মে: গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের বিরুদ্ধে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের আপিলের শুনানি কাল। এই নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া তিন মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে, আজ সোমবার দুপুরে আপিল করেন তিনি।
দুপুরেই আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও, নথি না পৌঁছানোয় আগামীকাল শুনানির দিন ঠিক করা হয়। এদিকে, নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমেরও আবেদনের কথা রয়েছে। রোববার গাজীপুর সিটি নির্বাচনের ভোট তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
সীমানা জটিলতায় এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। তফসিল অনুযায়ী, ১৫ মে গাজীপুরে ভোট হওয়ার কথা ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ