• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |

নীলফামারীতে কালবৈশাখি ঝড়ে মা-শিশুসহ ৭ জনের মৃত্যু

সিসি নিউজ, ১১ মে: নীলফামারীতে কালবৈশাখি ঝড়ে গাছ-চাপায় মারা গেছেন মা- শিশুসহ ৭ জন। ঝড়ের কবলে পড়ে জেলার তিন উপজেলায় আহত কমপক্ষে ২০ জন। বিধ্বস্ত হয়েছে ৩ হাজারের বেশি ঘরবাড়ি। এদিকে কুড়িগ্রামে বজ্রপাতে মারা গেছেন দুজন।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে নীলফামারীর ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখি। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জলঢাকা, ডিমলা ও ডোমার উপজেলার অনেক এলাকা।
গাছ পড়ে মারা যান জলঢাকার বিকাশ এজেন্ট আশিকুর রহমান এবং ধর্মপাল ইউনিয়নের নাজমুন নাহার ও তার তিন মাসের মেয়ে সুমাইয়া। ডোমারের চিলাহাটিতে মারা গেছেন আরও ৩ জন ও গোমনাতিতে একজন।
ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ইরি-বোরো ও ভুট্টার খেতের। অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা মাঠে।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীম জানান, নিহতদের মধ্যে অস্বচ্ছল ৫ পরিবারকে নগদ ১৫ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হচ্ছে। ওইসব পরিবারকে সাহায্য প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ