• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

রুকুশার নতুন কমিটি গঠন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র পরিষদ (রুকুশা) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কেশব চন্দ্র বিশ্বাসকে সভাপতি ও চারুকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কুমোদ চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো.মোক্তার হোসেন,মোঃ শরিফুল ইসলাম,মোঃ রকিবুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক হলেন মুশফিকুর রহিম,দীপু চন্দ্র রায়,আ:আজিজ,সাংগঠনিক সম্পাদক হলেন জোবায়ের আহম্মেদ ও মমিন ইসলাম, অর্থ সম্পাদক প্রদীপ কুমার রায়,দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার রায়,উপ-দপ্তর সম্পাদক মো.শাহানুর ইসলাম,ক্রীড়া সম্পাদক মো.মমেন ইসলাম,উপ-ক্রীড়া সম্পাদক জীবন চন্দ্র রায় (দর্শন),প্রচার সম্পাদক জুয়েল রহমান,নারী বিষয়ক সম্পাদক মোছা:মোছলেমা খাতুন ও মোছা:মনিরা খাতুন,শিক্ষা বিষয়ক সম্পাদক উৎপল চন্দ্র রায়,ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মো.বেলাল হোসেন,উপ-ছাত্র কল্যাণ সম্পাদক আহসানুল হক,ত্রাণ ও দূর্যোগ সম্পাদক জীবন চন্দ্র রায়,আইন বিষয়ক সম্পাদক দ্বীপ চন্দ্র রায়,সাহিত্য বিষয়ক সম্পাদক মো:আরিফুল ইসলাম।
উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম তৌহিদ, কাওছার হাবিব, মোঃ মাহাবুর রহমান (মাহাবুব), মোঃ সাদিক হোসেন সাজু।
১১ মে (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিদায়ী কমিটির সভাপতি মোঃ মাহাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাদিক হোসেন সাজুর সঞ্চালনায় সভায় কমিটি গঠন,নবীন বরণ ও বিদায়ীদের  সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য ১৯৯২ সালে রুকশা প্রতিষ্ঠার পর থেকেই রাবিতে অধ্যয়নরত খানসামা উপজেলার সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরী, রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং পুরো জেলায় বিভিন্ন শিক্ষামূলক,সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ