• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

সিসি ডেস্ক, ১৫ মে: যমজ ছেলের বাবা হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার।

যমজ ছেলে হওয়ার বিষয়টি নিশ্চিত করেছন রেলমন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার। তিনি বলেন, মা ও নবজাতকদ্বয় সুস্থ আছেন।

দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মন্ত্রী মুজিবুল হক বলেন, ছেলেদের নাম এখনো ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নাম ঠিক করা হবে।

২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার বাসিন্দা হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রেলমন্ত্রী। এরপর ২০১৬ সালের ২৮ মে প্রথম মেয়ে সন্তানের বাবা হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ