• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

কোটা বাতিল: উত্তপ্ত হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি, ১৫ মে: কোটা বাতিল প্রজ্ঞাপন জারির দাবীতে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে,দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবী পূরণের লক্ষে শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকালে ও সোমবার বিকেলে মানব বন্ধন এবং বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে ।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং সোমবার বিকেলে মানব বন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। দিনাজপুর-রংপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখায় বিশ্বাবিদ্যালয়ের দুই প্রন্তে আটকে পড়ে অসংখ্য যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে শতশত মানুষ।
এসময় আন্দোলনকারীরা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কোটা বাতিলের কোন পদক্ষেপ এখন পর্যন্ত নেয়া হয়নি। সেই লক্ষে আজ আবারো রাস্তায় নামতে বাধ্য হয়েছে তারা। সরকারের পক্ষ থেকে দ্রুত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ