• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

পবিত্র কাবার ভিড় সামলাতে ৩০ হাজার নিরাপত্তারক্ষী

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ মে: রমজান মাসে পবিত্র কাবায় মুসল্লীর ভিড় সামাল দিতে ৩০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। উমরাহ সিকিউরিটি ফোর্সেসের কমান্ডার জেনারেল খালেদ ক্বারার আল-হারবে এ কথা জানান। তিনি জনান, ভিড় সামাল দিতে অতীত অভিজ্ঞতার আলোকে বিজ্ঞানসম্মত নানা পরিকল্পনা নেয়া হয়েছে। এসব পরিকল্পনার মধ্যে আছে নিরাপত্তা রক্ষা, যানজট মোকাবিলা, রাস্তা নিয়ন্ত্রণ এবং পবিত্র কাবার ভেতরে-বাইরে ভিড় ব্যবস্থাপনা। এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেক জায়গায় নিরাপত্তারক্ষীরা কাজ করবেন।

তিনি বলেন, কিছু নীতিহীন লোক পবিত্র উমরাহর সুযোগ নিয়ে টাকা কামানোর অপচেষ্টা করবে। কিন্তু কী হারাম শরীফে, কী বাইরের বিভিন্ন প্লাজায় – কোথাও তারা এ কুকর্মে সফল হতে পারবে না। কেননা হারাম শরীফের প্রতিটি কোণায়, উপরতলায়, মাতাফ এলাকায় এবং সব জনবহুল স্থানে নিরাপত্তারক্ষীদের পাশাপাশি উচ্চ শিক্ষিত ও সুপ্রশিক্ষিত গোপন পুলিশ মোতায়েন থাকবে। তারাই চুরি ঠেকাবেন এবং চোরদের ধরে ফেলবেন।

কমান্ডার আরো জানান, ইতিমধ্যেই কিছু চোর ধরা পড়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জেনারেল খালেদ জানান, পবিত্র হারামে নারী উমরাহকারীদের জন্য নির্ধারিত স্থানসমূহ, বাইরের বিভিন্ন প্লাজা এবং টয়লেটে নারী নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়া হয়েছে।

তিনি জানান, পবিত্র কাবার বাইরের বিভিন্ন প্যাসেজে এবার কাউকে নামাজ পড়তে দেয়া হবে না। কারণ, এতে উমরাহকারীদের তাওয়াফে অসুবিধা হয়।

এছাড়া সড়ক নিয়ন্ত্রণ এবং পবিত্র কাবার ভেতরে-বাইরে জনস্রোত সামাল দিতে বেশ-কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। কাবার চারপাশ থেকে উমরাহকারীদের আনা-নেয়ার জন্য ছয়টি বাসস্টপ স্থাপন করা হয়েছে।

 

সূত্র : সউদি গেজেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ