• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

সৈয়দপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিসি নিউজ, ১৭ মে: নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার ( ১৭ মে ) সানজিদা আক্তার লিমা (১৮) নামে কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সৈয়দপুরের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ২য় বর্ষের ছাত্রী।
এলাকাবাসী জানায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি এলাকার আকতার হোসেনের মেয়ে সানজিদা আক্তার লিমা। তার বাবা সৈয়দপুর শহরের দারুল উলুম মাদ্রাসা রোডে ভাড়ায় থাকতেন পরিবার নিয়ে। সকলের অজান্তে ওই ছাত্রী সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওই ছাত্রীকে মোবাইলে কথা বলাতে নিষেধ করায় রাগে অভিমানে সে আত্মহত্যা করে বলে এলাকাবাসী জানায়।
বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ